আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানি সেনাবাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, কুয়েতে মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়া তিনটি প্রধান ঘাঁটি—ক্যাম্প ডোহা, আলী আল-সালেম বিমানঘাঁটি এবং ক্যাম্প আরিফজানে একের পর এক আত্মঘাতী ও ধ্বংসাত্মক ড্রোন হামলা চালানো হয়েছে।
এই হামলায় ডোহা ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর প্রধান লজিস্টিক সুবিধা ও গোলাবারুদের ডিপো, আলী আল-সালেম ঘাঁটির জ্বালানি রিজার্ভার এবং আরিফজান ক্যাম্পের প্রধান অস্ত্রাগার বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। এ ছাড়া 'ক্যাম্প উদাইরি'-তে পরিচালিত হামলায় মার্কিন সেনাসদস্যদের আবাসন, বেশ কয়েকটি ড্রোন, একটি এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার এবং দুটি হেলিকপ্টার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
একই সময়ে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে আকস্মিক ও নিখুঁত হামলা চালায় আইআরজিসি। এই হামলায় যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত 'থাড' (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, একটি 'প্যাট্রিয়ট' (Patriot) সিস্টেম এবং একটি 'সি-রাম' (C-RAM) রাডার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
হামলার পর জর্ডানের ওই ঘাঁটির মূল জ্বালানি ডিপো, হেলিকপ্টার যন্ত্রাংশের গুদাম এবং একটি হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
Your Comment